চমৎকার সব ইন্টারেক্টিভ ফিচার
ঐতিহ্যবাহী আমন্ত্রণপত্রের দিন শেষ! ডিজিটাল আমন্ত্রণপত্রের আধুনিক ফিচারগুলো দেখুন।
স্মার্ট RSVP ম্যানেজমেন্ট
গেস্টদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানোর সাথে সাথে তারা ড্যাশবোর্ডে RSVP রেসপন্স কনফার্ম করতে পারবে। আপনি কতজন অতিথি যোগ দেবে, কার কী পছন্দ তা তাত্ক্ষণিকভাবে জানতে পারবেন।
গুগল ম্যাপস ও নেভিগেশন
কার্ডে সরাসরি গুগল ম্যাপ যুক্ত থাকায় অতিথিরা মোবাইল দিয়ে ম্যাপের ডিরেকশন ধরে খুব সহজেই অনুষ্ঠানে পৌঁছাতে পারবেন। আর কোনো ভুল ঠিকানা নয়!
ব্যাকগ্রাউন্ড মিউজিক
আমন্ত্রণপত্রটি চালু হওয়ামাত্রই চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড টিউন বেজে উঠবে যা কার্ডের আবেদন কয়েকগুণ বাড়িয়ে দেয়। নিজের ইচ্ছেমতো কাস্টম অডিও আপলোড করার সুবিধাও রয়েছে।
ইভেন্ট টাইমলাইন শিডিউলার
একটি কার্ডের ভেতরেই বিয়ের সমস্ত অনুষ্ঠান (হলুদ, বিয়ে, বৌভাত) এর সঠিক সময়সূচী সুন্দর টাইমলাইনের মাধ্যমে উপস্থাপন করা যাবে।